হঠাৎ করে একটি ঘাস ফড়িং এর দেখা পেয়ে গেলাম। বহুদিন ফড়িং দেখিনা। ছোটবেলায় যখন দেবীগঞ্জে ছিলাম, তখন চারপাশে বেশ ঝোপঝাড় ছিল। ফড়িং এর পিছনে পিছনে খুব দৌড়াতাম। মাঝে মাঝে দু একটা ধরে ফেলতাম। লেজের ডগায় সুতো বেঁধে ছেড়ে দিতাম। ফড়িং এর ওড়ার তালে তালে সুতাটাও দোল খেয়ে উড়ত। দেখে খুব মজা পেতাম।
Showing posts with label কীটপতঙ্গ. Show all posts
Showing posts with label কীটপতঙ্গ. Show all posts
Wednesday, March 19, 2008
ঘাস ফড়িং
Tuesday, March 18, 2008
মশার আগ্রাসন
ইদানীং পরিবেশ দূষণ খুব বেড়েছে। বিশেষত শহরাঞ্চলের ড্রেনেজ সিস্টেম একেবারে ধ্বংস হয়ে গেছে। জল জমে থাকে। পচা জলে মশা সংসার পাতে। ডিম ফোটায়। বাচ্চার জন্ম নেয়। এজন্য চারপাশে মশার অত্যাচার খুব বেড়ে গেছে। ঘরের ভিতর মশার গুনগুন স্পষ্ট শোনা যায়। আকাশে মেঘের মত ঘন হয়ে উড়ে বেড়ায়। পরিবেশ দূষণ যে কতটা বেড়ে গেছে, তা মশার বংশবৃদ্ধি দেখে বোঝা যায়।
Subscribe to:
Posts (Atom)